শীঘ্রই পদত্যাগ করছেন নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জেসিন্ডা আরডার্ন !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ১৯ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত
একটি মন্তব্য প্রতিবেদনঃ-
নিজের কৃতকর্ম দ্বারা পুরো বিশ্বে দৃষ্টান্ত স্থাপনকারী নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী জনাবা জেসিন্ডা আরডার্ন শীঘ্রই পদত্যাগ করতে যাচ্ছেন। আর এ খবরটি সংবাদ সম্মেলনের মাধ্যমে জেসিন্ডা আরডার্ন নিজেই জানিয়ে দিয়েছেন বিশ্ব গণমাধ্যম গুলোকে।
উল্লেখ্য যে- ৪২ বছর বয়সী জেসিন্ডা আরডার্ন মনে করেন যে- তিনি বিগত দিনে নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে ক্লান্ত হয়ে উঠেছেন। আর সেজন্য তার এখন বিশ্রামের প্রয়োজন। আর এই কারণেই তিনি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করতে চান।
এদিকে অন্যান্য সূত্র নিশ্চিত করছে যে- ২০২৩ সালের অনুষ্ঠিত নিউজিল্যান্ডের জাতীয় নির্বাচনে জেসিন্ডা আরডার্নের লেবার পার্টি হেরে যেতে পারে। আর এই শঙ্কা থেকেই নাকি তিনি পদত্যাগ করছেন। ঘটনা যাই হোক – জেসিন্ডা আরডার্ন সংবাদ সম্মেলনে এটাও বলেছেন যে- “আমি এখন খুবই ক্লান্ত। আর তাই আমার এখন বিশ্রামের প্রয়োজন। এ অবস্থায় যদি আমি নিউজিল্যান্ডের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করে যাই- তবে তা নিউজিল্যান্ডের জন্য ক্ষতির-ই কারণ হতে পারে।”
নিজের কৃতকর্ম ও দায়িত্ব সচেতনতা দিয়ে যে মহা-মানুষটি পুরো পৃথিবীতে উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন- বিদায় বেলায়ও সে মানুষটি আরো একটি উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপনই করে গেলেন এটা নিঃসন্দেহেই বলা যায়। ভালো থাকবেন জেসিন্ডা আরডার্ন- অনেক, আরো অনেক বেশী। অন্তত পুরো বিশ্ববাসীই সেটাই চায়।
লেখকঃ-
মোঃ সাহাব উদ্দিন
সাংবাদিক ও কলামিস্ট।

