আগামী দুই দিনে বাংলাদেশে আবহাওয়ার তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে যেতে পারেঃ মোঃ ওমর
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ- সংগৃহীত
অদ্য ১৮ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ জনাব মো: ওমর ফারুক জানিয়েছেন যে- “আগামী দুই দিনে বাংলাদেশে আবহাওয়ার তাপমাত্রা ৫ ডিগ্রিতে নেমে যেতে পারে।”
তিনি আরো বলেছেন যে- “তবে এই শীত বেশিদিন স্থায়ী হবে না। ২১ জানুয়ারী থেকে তীব্র শীতের বিদায়ঘণ্টা বেজে যাবে। অর্থাৎ পর্যায়ক্রমে তাপমাত্রা বাড়তে শুরু করবে।”
জনাব মোঃ ওমর আরো বলেছেন যে- “আগামী দুই দিনের মধ্যে তাপমাত্রা কমে ৫ ডিগ্রিতে নামতে পারে। এরপর আর তাপমাত্রা বাড়ার সম্ভাবনা নেই। আগামী ২১ জানুয়ারি থেকে দিন ও রাতের তাপমাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে।”

