জনাব উমর আলী সা‌হেবের ইন্তেকাল !!!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
তারিখঃ- ৩০ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

৩০ জানুয়ারী ২০২৩ইং রোজ সোমবার বাংলাদেশ টাইম রাত আনুমানিক ১.০০ ঘটিকার দিকে বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল হয়েছে কানাইঘাট উপজেলার ৭নং ইউপির সাবেক চেয়ারম্যান, এলাকার সর্বজন শ্রদ্ধেয় মুরব্বী ও প্রিয়মুখ এবং অত্যন্ত নম্র, ভদ্র ও মার্জিত ব্যক্তিত্ব জনাব উমর আলী সা‌হেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব উমর আলী সা‌হেবের আনুমানিক বয়স হয়েছিল ৭২ বছর। মৃত্যুকালে জনাব উমর আলী সা‌হেব ছেলে-মেয়ে, আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবসহ অনেক গুণগ্রাহী রেখে গেছেন। ওনার মৃত্যুতে ওনার পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব সবাই শোকে ভেঙে পড়েছেন।

জনাব উমর আলী সা‌হেবের পারিবারিক সূত্র থেকে জানা যায় যে- ” জনাব উমর আলী সা‌হেব দীর্ঘদিন যাবত বিভিন্ন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং বিগত বেশ কিছুদিন যাবত ওনার স্বাস্থ্যগত অবস্থার বেশ অবনতি ঘটে এবং অবশেষে সোমবার রাতে ওনার ইন্তেকাল হয়।”

সোমবার বাদ জোহর শত শত মানুষের সরব উপস্থিতিতে সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং ইউপির অন্তর্ভুক্ত আকু‌নি মাদ্রাসা মা‌ঠে জনাব উমর আলী সা‌হেবের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়, আলহামদুলিল্লাহ। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব উমর আলী সা‌হেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *