আগামী জুনে মেসি-সহ বিশ্বকাপজয়ী পুরো আর্জেন্টিনা ফুটবল টিম বাংলাদেশে আসছে !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ- সংগৃহীত

সবকিছু ঠিক থাকলে চলতি বছর অর্থাৎ ২০২৩ সালের জুনে লিওনেল মেসি-সহ বিশ্বকাপজয়ী পুরো আর্জেন্টিনা ফুটবল টিম বাংলাদেশে আসছে। আর এ খবরটি জানাচ্ছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন বাফুফে।

উল্লেখ্য যে- এ বিষয়ে শতভাগ নিশ্চিত না হলেও বাফুফে সভাপতি জনাব কাজী সালাউদ্দীন দাবি করে দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “বাংলাদেশে আসতে মৌখিকভাবে সম্মতি দিয়েছে আর্জেন্টিনা ফুটবল এসোসিয়েশন। ধারণা করা হচ্ছে- জুনের ফিফা উইন্ডোতে ঢাকার মাঠ মাতাবেন মেসি-ডি মারিয়ারা।”

এ বিষয়ে অন্যান্য সূত্র থেকে জানা গেছে যে- লিওনেল মেসিদের বাংলাদেশে আসাটা অনেকটাই নিশ্চিত। এখন শুধু টার্মস অ্যান্ড কন্ডিশন নিয়ে আলোচনা চলছে। বঙ্গবন্ধু স্টেডিয়ামেই হবে প্রীতি ম্যাচ। তবে প্রতিপক্ষ এখনো ঠিক হয়নি। আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনির পরামর্শে একটি দল বাছাই করা হবে। ধারণা করা হচ্ছে- ১২ জুন থেকে ২০ জুনের মধ্যে হতে পারে ম্যাচটি। আর এটি যদি সত্যি হয়- অন্তত বাংলাদেশের ফুটবল প্রেমী ও বোদ্ধাদের কিছুটা হলেও আর্জেন্টিনা ফুটবল টিম ও তাদের খেলা নিয়ে তাদের মনের ভেতরে যে স্বপ্ন ছিল বা আছে তা কিছুটা হলেও পূরণ হবে বলে মনে করছেন বাংলাদেশের প্রবীণ ফুটবল বিশেষজ্ঞরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *