বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতা দখল করতে চায়ঃ ওবায়দুল কাদের
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২১ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার
ছবিঃ- সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে চায়।”
তিনি আরো বলেছেন যে- “নির্বাচনে জনগণ কতৃক বার বার প্রত্যাখ্যাত হয়ে বিএনপি এখন হত্যা-ক্যু-ষড়যন্ত্রের মাধ্যমে এবং অসাংবিধানিক উপায়ে দেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করতে মরিয়া হয়ে ওঠেছে।”
২১ জানুয়ারী ২০২৩ইং রোজ শনিবার দেশের গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।
উল্লেখ্য যে- বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের -“সরকার পালানোর পথ পাবে না” বক্তব্যের প্রতিবাদে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেন।

