টগবগে যুবক জনাব গোলাম কিবরিয়া’র ইন্তেকাল !!!

শুভ বার্তা কানাইঘাট প্রতিনিধিঃ-
মাহবুব করিম
তারিখঃ- ২২ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত

আজ ২২ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার বাংলাদেশ টাইম রাত আনুমানিক ৯.৪৫ মিনিটের সময় ইন্তেকাল হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ৮নং ইউপির নারাইনপুর নিবাসী জনাব মাস্টার রফিক আহমদ সাহেবের দ্বিতীয় ছেলে, প্রানবন্ত টগবগে যুবক, অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব এবং একজন সাদা মনের মানুষ জনাব গোলাম কিবরিয়া সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব গোলাম কিবরিয়া সাহেবের বয়স হয়েছিল আনুমানিক ৩৪ বছর। জনাব গোলাম কিবরিয়া সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে একেবারেই ভেঙে পড়েছেন ওনার বাবা-মা, ভাই-বোন, পরিবার-পরিজন, আত্মীয়-স্বজন ও পাড়া-প্রতিবেশী সকলেই।

জনাব গোলাম কিবরিয়া সাহেবের পরিবারের সদস্যদের সাথে কথা বলে জানা যায় যে- আজ দিনের বেলা অন্য সময়ের মতো সুস্থ ও স্বাভাবিকই ছিলেন জনাব গোলাম কিবরিয়া সাহেব। সন্ধ্যার পর থেকে শারীরিকভাবে কিছুটা অসুস্থ বোধ করেন তিনি। পরে রাত আনুমানিক ৯.৪৫ মিনিটের সময় শারীরিক অবস্থার আরো অবনতি ঘটে এবং তার অল্পক্ষণ পরেই তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

জনাব গোলাম কিবরিয়া সাহেবের এমন আকস্মিক মৃত্যুর সংবাদে হতবাক হয়ে পড়েছেন ওনার বন্ধু-বান্ধব ও পরিচিত জনেরা। এরই মধ্যে দেশ-বিদেশ হতে অনেকেই জনাব গোলাম কিবরিয়া সাহেবের শোকগ্রস্ত পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব গোলাম কিবরিয়া সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *