আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছেঃ মির্জা ফখরুল
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ২২ জানুয়ারী ২০২৩ইং
ছবিঃ ফাইল ছবি
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “বাংলাদেশের সকল অবকাঠামো ও নিয়ম শৃঙ্খলাকে ভেঙে দিয়ে বর্তমান আওয়ামী লীগ সরকার রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়েছেন।”
তিনি আরো বলেছেন যে- “আজকে সমস্ত রাজনৈতিক দলগুলো যারা আমরা একমত হয়েছি, আমরা শুধু ক্ষমতার জন্য নয়, আমরা রাষ্ট্রের অবকাঠামো পরিবর্তন করতে চাই।”
জনাব মির্জা ফখরুল আরো বলেছেন যে- “এই সরকার রাষ্ট্রের সমস্ত স্বপ্নগুলোকে ভেঙে দিয়ে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে ক্ষমতায় টিকে রয়েছেন। দমন-পীড়ন করছেন এবং আমাদের সমস্ত অধিকার কেড়ে নিয়েছেন। আমরা আমাদের অধিকারগুলোকে ফিরিয়ে আনার জন্য লড়াই করছি, সংগ্রাম করছি। এদেশের মানুষ আজ রাস্তায় নেমে এসেছেন তাদের হারিয়ে যাওয়া অধিকার ফিরিয়ে নিয়ে আসার জন্য। এবার এ সরকারকে বিদায় নিতেই হবে। ”
২২ জানুয়ারী ২০২৩ইং রোজ রোববার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় জনাব ফখরুল এসব কথা বলেন। উল্লেখ্য যে- ‘৬৯-এর গণ-অভ্যুত্থানের’ মহানায়ক শহীদ আসাদের ৫৪তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে এই আলোচনা সভার আয়োজন করে শহীদ আসাদ পরিষদ।

