রাজশাহীতে বিএনপির বিভাগীয় গণসমাবেশে ছিল গণমানুষের জোয়ার !!!
শুভ বার্তা রাজশাহী প্রতিনিধিঃ-
শামসুল ইসলাম
তারিখঃ ০৩ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার
ছবিঃ সংগৃহীত
আজ ০৩ ডিসেম্বর ২০২২ইং রোজ শনিবার রাজশাহী নগরীর হাজী মুহাম্মদ মহসীন সরকারি উচ্চবিদ্যালয় মাঠে অর্থাৎ মাদ্রাসা মাঠে ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বিভাগীয় গণসমাবেশ। রাজশাহীতে বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে গত ২/৩ দিন থেকেই অত্যন্ত উৎসব মুখর হয়ে উঠেছে বিএনপির গণসমাবেশস্থল সহ পুরো রাজশাহী নগরী।
শনিবার বেলা ১১টা থেকেই বিএনপির গণসমাবেশ স্থলে আসতে শুরু করেন বিএনপির সর্বশ্রেণীর নেতা-কর্মী, সমর্থক ও সাধারণ মানুষেরা। সবার সরব উপস্থিতিতে রাজশাহীতে আজকে বিএনপির বিভাগীয় গণসমাবেশটি যেন রূপ নেয় গণজোয়ারে।
রাজশাহীতে আজকে বিএনপির বিভাগীয় গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য জনাব নজরুল ইসলাম খান বলেছেন যে- “সরকার মনে করেছিল বাস বন্ধ করে দিলে জনগণের স্রোত ঠেকিয়ে দেয়া যাবে, কিন্তু তা হয়নি। জনগণের যখন জোয়ার উঠে তখন কেউ ঠেকাতে পারে না।”
তিনি আরো বলেছেন যে- “এই সরকার বিনা ভোটের সরকার। আইনশৃঙ্খলা বাহিনীর সহযোগিতায় তারা দিনের ভোট রাতে করেছে। এখন সারা পৃথিবীর মানুষ সেটা জানে। ক’দিন আগে জাপানের রাষ্ট্রদূতও সেটা বলেছেন। কিন্তু এ সরকারের কোনো লজ্জা নেই।”
জনাব নজরুল ইসলাম আরো বলেছেন যে- “এ সরকারের লজ্জা থাকুক আর না থাকুক আমাদের জনগণের ভোটে নির্বাচিত একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার দরকার। সেজন্য আমাদের আন্দোলন করতে হবে, এই সরকারকে বিদায় করতে হবে। আমরা খুবই আশাবাদী যে- আপনারা সবাই ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন করলে খুব শীঘ্রই এ সরকারকে বিদায় নিতে হবে। “

