বাংলাদেশে বন্যায় বিভিন্ন কারণে মোট ৬৮ জনের মৃত্যু !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
২৩ জুন ২০২২ইং, সময়ঃ ২২:৫৮ মিনিট
ছবিঃ সংগৃহীত

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে স্মরণকালের ভয়াবহ বন্যায় গত ১৭ মে থেকে আজ বৃহস্পতিবার পর্যন্ত বিভিন্ন কারণে মোট ৬৮ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার পর্যন্ত এ সংখ্যা ছিল ৪২। আজ স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বন্যা বিষয়ক এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

 

বিবৃতিতে বলা হয়েছে যে- “গত ১৭ মে থেকে ২৩ জুন পর্যন্ত ময়মনসিংহে পাঁচজন, নেত্রকোনায় পাঁচজন, জামালপুর পাঁচজন, শেরপুরে তিনজন, লালমনিরহাটে একজন, কুড়িগ্রামে তিনজন, সিলেট জেলায় ১৬ জন, সুনামগঞ্জে ২৬ জন, হবিগঞ্জে একজন এবং মৌলভীবাজারে তিনজনের মৃত্যু হয়েছে।”

 

এতে আরো বলা হয়েছে যে- “বজ্রপাত, সাপের কামড়, বন্যার পানিতে ডুবে এবং বন্যাজনিত অন্যান্য কারণে এ ৬৮ জনের মৃত্যু হয়েছে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *