আমাদের একটাই দাবী- এই সরকারকে পদত্যাগ করতে হবেঃ রংপুর সমাবেশে জনাব ফখরুল

শুভ বার্তা রংপুর প্রতিনিধিঃ-
মাসুদ করিম
ছবিঃ সংগৃহীত।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- ” তত্ত্বাবধায়ক সরকার ছাড়া কোনো নির্বাচন হবে না। একটাই দাবি, সরকারকে পদত্যাগ করতে হবে। সরকারকে পদত্যাগ করে তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দিতে হবে।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- “বর্তমান সংসদ বিলুপ্ত করতে হবে। তারপর নতুন করে নির্বাচন কমিশন গঠন করতে হবে। বিএনপির সাংসদরা রেডি আছেন। নির্দেশ পেলেই তারা পদত্যাগ করবেন।”

তিনি আরো বলেছেন যে- “শেখ হাসিনার জঙ্গিবাদ, অগ্নিসন্ত্রাসের ধোয়া তোলা এখন ভোতা অস্ত্র হয়ে গেছে। বিশ্ববাসী তাদের কোনো রিপোর্ট আর বিশ্বাস করে না। তাদের এসব রিপোর্ট ভুয়া। এবার বিশ্ববাসী ও দেশের জনগণ তাদের কৃতকর্মের উচিত জবাব দিবেন এবং তা খুব শীঘ্রই।


২৯ অক্টোবর ২০২২ইং রোজ শনিবার রংপুর কালেক্টরেন ঈদগাহ মাঠে বিভাগীয় গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

উল্লেখ্য যে- রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান সামুর সভাপতিত্বে গণসমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু। বক্তব্য রাখেন গণসমাবেশ বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ভাইস চেয়ারম্যান ডা: এ জেড এম জাহিদ হোসেন, সদস্য সচিব ও যুগ্ম মহাসচিব হারুন-অর-রশিদ এমপি, সমন্বয়ক ও সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু সহ বিএনপির আরো অনেক সিনিয়র নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *