তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিনঃ মির্জা ফখরুল ইসলাম আলমগীর

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “এখনো সময় আছে, জনগণের কাছে ক্ষমা চেয়ে পদত্যাগ করুন। তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা ছেড়ে দিন। সংসদ বাতিল করে, নতুন নির্বাচন কমিশন গঠন করে নির্বাচনের ব্যবস্থা করুন, অন্যথায় জনগণ আপনাদের ক্ষমা করবে না।”

তিনি আরো বলেছেন যে- “গত ১৫ বছরে আওয়ামী লীগ সরকার সব গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে ধ্বংস করে দিয়েছে। পার্লামেন্ট, বিচারব্যবস্থা, প্রশাসন, অর্থনীতি ও গণমাধ্যমকে ধ্বংস করে দিয়েছে। তাদের একটাই লক্ষ্য, যেকোন উপায়ে ক্ষমতায় টিকে থাকা।”

জনাব ফখরুল আরো বলেছেন যে- “আমরা অত্যন্ত স্পষ্ট করে বলতে চাই যে- এ আওয়ামী লীগ পরিকল্পিতভাবে দেশের নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করেছে। এদেশের গণতন্ত্রকে ধ্বংস করে একনায়কতান্ত্রিক স্বৈরশাসক প্রতিষ্ঠা করেছে। এখনো সময় আছে তারা যেন শীঘ্রই গণতান্ত্রিক ধারায় ফিরে আসে। নয়তো এদেশের জনগণই তাদের উচিত জবাব দিবেন। ”

শনিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সামনের সড়কে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি। নারায়ণগঞ্জে যুবদলকর্মী শাওন হত্যার প্রতিবাদে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করে ঢাকা মহানগর বিএনপি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *