“বঙ্গবন্ধু টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” এর ফাইনাল খেলা অনুষ্ঠিত !!!
শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ শুভ বার্তা
পর্তুগালে বসবাসরত বাংলাদেশী কমিউনিটির মানুষদের আনন্দ ও উপভোগের জন্য “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে আয়োজন করা হয়েছিল “বঙ্গবন্ধু টি-টেন ক্রিকেট টুর্নামেন্ট-২০২২” এর। ২১শে মে ২০২২ইং রোজ শনিবার সকাল ৮.০০ ঘটিকার সময় পর্তুগালের রাজধানী লিসবনের “শান্তাপলোনিয়ার” মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।

২৪শে মে ২০২২ইং রোজ মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনের “শান্তাপলোনিয়ার” মাঠে এ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। উক্ত ফাইনাল খেলার মাঠে দর্শক সারিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান। এছাড়াও আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসেন, পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি জনাব ফরিদ আহমেদ পাটোয়ারী-সহ পর্তুগাল বাংলাদেশী কমিউনিটির অনেক গণ্য-মান্য ব্যক্তিবর্গ ও ক্রিকেট প্রেমী সাধারণ দর্শকেরা।

ফাইনাল খেলায় চ্যাম্পিয়ন হয়েছে গত দুবারের চ্যাম্পিয়ন ক্রিকেট টিম “লিসবন সিক্সার্স” আর রানার্সআপ হয়েছে “ইয়ং টাইগার্স অব পর্তুগাল”। উল্লেখ্য যে- এই নিয়ে টানা তিনবার চ্যাম্পিয়ন হয়েছে “লিসবন সিক্সার্স” ক্রিকেট টিম।

খেলা শেষে ফাইনাল ম্যাচ বিজয়ী ক্রিকেট টিম ও রানার্সআপ ক্রিকেট টিম-সহ তৎসংশ্লিষ্টদের পুরস্কার প্রদান করেন মান্যবর রাষ্ট্রদূত জনাব তারিক আহসান মহোদয় এবং পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম।


