মিরপুর টেস্টে পিছিয়ে রয়েছে শ্রীলঙ্কা !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার চলতি মিরপুর টেস্টে বাংলাদেশ থেকে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা। খেলার দ্বিতীয় দিন শেষে বাংলাদেশের চেয়ে ২২২ রানে পিছিয়ে রয়েছে সফরকারী শ্রীলঙ্কা।
প্রথম ইনিংসে মুশফিক ও লিটনের সেঞ্চুরিতে ৩৬৫ রান করে বাংলাদেশ। জবাবে ব্যাট করতে নেমে মঙ্গলবার দ্বিতীয় দিন শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ২ উইকেটে ১৪৩ রান। সব মিলিয়ে বাংলাদেশ এখনো এগিয়ে ২২২ রানে।
প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে শ্রীলঙ্কার হয়ে দারুণ শুরু করেন দুই ওপেনার ফার্নান্দো ও করুনারত্নে। দুজনই পান ফিফটির দেখা। দলীয় ৯৫ রানের মাথায় প্রথম সাফল্য পায় বাংলাদেশ। ইবাদতের হাত ধরে আসে প্রথম উইকেট। বিদায় নেন ওশাধা ফার্নান্দো। ৯১ বলে আটটি চার ও এক চারে ৫৭ রান করেন তিনি। এই ম্যাচে শ্রীলঙ্কা ও বাংলাদেশের জন্য এখনো এক ইনিংস ও তিন দিন বাকি রয়েছে। তো দেখা যাক শেষ পর্যন্ত কে জেতেন আর কে হারেন?

