মাঙ্কিপক্স পোষা প্রাণী থেকে ছড়ায়ঃ ডা: শারফুদ্দিন আহমেদ

শুভ বার্তা স্বাস্থ্য ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

 

পুরো বিশ্বে কোভিড-১৯ এর ভয়াবহ হামলার পর এবার নতুন করে আবার বিশ্বকে হুমকির মুখে ফেলতে চাচ্ছে “মাঙ্কিপক্স”। এ বিষয়ে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় অর্থাৎ বিএসএমএমইউ এর ভিসি অধ্যাপক জনাব ডা: শারফুদ্দিন আহমেদ জানিয়েছেন যে- “মাঙ্কিপক্স পোষা প্রাণী থেকে ছড়ায়। তাই এটি রোধে আমাদের সবাইকে পোষা প্রাণী থেকে সতর্ক থাকতে হবে। ”

জনাব শারফুদ্দিন আহমেদ আরো জানিয়েছেন যে- “মাঙ্কিপক্স একটি ডিএনএ ভাইরাস। কাউপক্স, ভ্যাক্সিনিয়া ও ভ্যারিওলা অর্থাৎ স্ম্যালপক্স এই গ্রুপের ভাইরাস। এটি একটি জুনোটিক ভাইরাস যার প্রাথমিক সংক্রমণ সংক্রমিত প্রাণীর সাথে সরাসরি যোগাযোগের মাধ্যমে বা সম্ভবত তাদের অপর্যাপ্তভাবে রান্না করা গোশত খাওয়ার মাধ্যমে ঘটে বলে বিশ্বাস করা হয়।”

তিনি আরো বলেছেন যে- “এ বিষয়ে উদাহরণ স্বরূপ বলা যায়- জংলি কুকুর, ইঁদুর, খরগোশ, কাঁঠবিড়ালি, বানর, সজারু ইত্যাদি।১৯৫৮ সালে ল্যাবরেটরিতে প্রথম বানরের দেহে এই ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছিল বলে ১৯৭০ সালে এর নামকরণ হয় মাঙ্কিপক্স। বাংলাদেশে এখনো এই রোগের কোনো রোগী ধরা পড়েনি। বিএসএমএমইউ-তেও এখন পর্যন্ত মাঙ্কিপক্সের আক্রান্ত কোনো রোগী পাওয়া যায়নি। তারপরও আমাদের সবাইকে এ বিষয়ে আরো বেশী করে সজাগ ও সতর্ক থাকতে হবে।”

মঙ্গলবার সকালে বিএসএমএমইউ- তে এক জরুরি সংবাদ সম্মেলনে এ আহ্বান জানান জনাব শারফুদ্দিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *