দক্ষিণ আফ্রিকার সাথে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয় !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত
আজ ২৩শে মার্চ ২০২২ইং রোজ বুধবার দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত বাংলাদেশ বনাম দক্ষিণ আফ্রিকার মধ্যকার তৃতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ ৯ উইকেটের বিশাল ব্যবধানে অত্যন্ত দাপটের সাথে দক্ষিণ আফ্রিকার সাথে জয়লাভ করে। আর ঐতিহাসিক ঐ জয়ের মাধ্যমে বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার সাথে ইতিহাস সৃষ্টি করে ২-১ ব্যবধানে সিরিজটিও নিজেদের করে নেয়।
আজকের ম্যাচে দক্ষিণ আফ্রিকা প্রথমে ব্যাট করতে নেমে ৩৭ ওভারে সবগুলো উইকেট হারিয়ে সংগ্রহ করে মাত্র ১৫৪ রান। বাংলাদেশী বোলার তাসকিন আহমেদ একাই নেন ৫ উইকেট। তাসকিন আহমেদ ৯ ওভার বল করে ৩৫ রানের বিনিময়ে গুঁড়িয়ে দেন দক্ষিণ আফ্রিকা শিবির। বলতে গেলে আজকের ম্যাচ ও পুরো সিরিজ জয়লাভের পেছনে সবচেয়ে বেশী অবদান এই তাসকিন আহমেদের।
জবাবে বাংলাদেশ অত্যন্ত হেসে খেলে একমাত্র লিটন দাসের উইকেটটি হারিয়ে মাত্র ২৬.৩ ওভারে কাংখিত লক্ষ্যে পৌঁছে যায়। দলের পক্ষে সর্বোচ্চ ৮৭ রান আসে তামিম ইকবালের ব্যাট থেকে। ম্যান অব দ্যা ম্যাচ ও ম্যান অব দ্যা সিরিজ উভয়টিই পান তাসকিন আহমেদ।

