জনাব ডালিম সাহেবের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন করা হয়েছে
শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
২৪ মার্চ ২০২২ইং, সময়ঃ ১৯:৪৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
গতকাল ২৩শে মার্চ ২০২২ইং রোজ বুধবার রাত আনুমানিক ১.৩০ মিনিটের সময় সিলেটের শাহপরাণস্থ নিজ বাসায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল হয়েছিল সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির বাণীগ্রাম নিবাসী মরহুম মাস্টার ফয়জুল হক সাহেবের তৃতীয় ছেলে এবং সর্বজন শ্রদ্ধেয় ও সুপ্রিয় জনাব মোঃ ডালিম আহমদ সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
আজ ২৪শে মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাদ জোহর অর্থাৎ বেলা আনুমানিক ২.০০ ঘটিকার সময় শত শত মানুষের সরব উপস্থিতি ও অংশগ্রহণে বাণীগ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন করা হয়েছে, আলহামদুলিল্লাহ।
জনাব ডালিম সাহেবের এমন আকস্মিক মৃত্যুতে আত্মীয়-অনাত্মীয়, পরিবার-পরিজন ও বন্ধু-বান্ধব সহ সবাই খুবই ভেঙে পড়েছেন। মহান রব যেন গুণী এই মানুষটিকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

