সমাজ সেবক ও পরোপকারী জনাব শামসুল হক সাহেবের ইন্তেকাল !!

শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
ছবিঃ- সংগৃহীত

আজ ১৫ এপ্রিল ২০২২ইং রোজ শুক্রবার ইন্তেকাল হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার দলইকান্দি নিবাসী সিয়াম বিন বাশার সাহেবের পিতা, সমাজ সেবক, সর্বজন শ্রদ্ধেয় ও সুপ্রিয় এবং অত্যন্ত ধার্মিক, মার্জিত ও অমায়িক ব্যক্তিত্ব জনাব শামসুল হক সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে জনাব শামসুল হক সাহেবের বয়স হয়েছিল আনুমানিক ৭৫ বছর। জনাব শামসুল হক সাহেবের মৃত্যুতে ভেঙে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয়- স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। এরই মধ্যে দেশ-বিদেশ থেকে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন।

মৃত্যুকালে তিনি পরিবার-পরিজন সহ অনেক গুণ-গ্রাহী রেখে গেছেন। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব শামসুল হক সাহেবকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *