পর্তুগাল প্রবাসী টগবগে যুবক শাওনের ইন্তেকাল !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
ছবিঃ সংগৃহীত

দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভোগে অবশেষে গতকাল ০৯ আগস্ট ২০২২ইং রোজ মঙ্গলবার রাতে পর্তুগালের রাজধানী লিসবনের একটি হাসপাতালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন বাংলাদেশী টগবগে যুবক এবং বর্তমান পর্তুগাল প্রবাসী জনাব শাওন আহমেদ। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

জনাব শাওন আহমেদের গ্রামের বাড়ী সুনামগঞ্জ জেলার দিরাই উপজেলায়। জনাব শাওন আহমেদের মৃত্যুর খবরে দেশ ও বিদেশে ছড়িয়ে ছিটিয়ে থাকা ওনার পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধবের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এরই মধ্যে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন।

সদা হাস্যজ্জ্বল টগবগে যুবক জনাব শাওন আহমেদের এমন অকাল মৃত্যুতে সবাই খুবই মর্মাহত হয়েছেন। মিঃ শাওনের নামাজে জানাজার সময়সূচি পরে জানিয়ে দেওয়া হবে বলে দৈনিক শুভ বার্তাকে জানিয়েছেন জনাব শাওনের পরিচিত জনেরা। মহান আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন জনাব শাওন আহমেদকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *