গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বৈঠক করেছে বিএনপি !!!

শুভ বার্তা নিউজ ডেস্কঃ-
তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার।
ছবিঃ সংগৃহীত

আজ ২৮শে ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সাথে বৈঠক অনুষ্ঠিত হয়েছে গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির।

মূলত নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জাতীয় নির্বাচন, সকল রাজবন্দীদের মুক্তিসহ ১০ দফা দাবিতে আন্দোলন শুরু করেছে বিএনপি। আগামী ৩০ ডিসেম্বর ঢাকায় গণমিছিলের মধ্যে দিয়ে রাজপথে যুগপৎভাবে নামছে সমমনা দলগুলো। আর ঐ আন্দোলনকে শতভাগ কার্যকরী করে গড়ে তুলতেই গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সাথে বিএনপির এ বৈঠক।

উল্লেখ্য যে- বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকের ব্যাপারে গণসংহতি আন্দোলনের সমন্বয়ক ও গণতন্ত্র মঞ্চের লিয়াজোঁ কমিটির সদস্য জোনায়েদ সাকি দেশের গণমাধ্যমকে জানিয়েছেন যে- “যুগপৎ আন্দোলের ভিত্তি হিসেবে একটা যৌথ ঘোষণার ব্যাপারে আমরা আলোচনা করেছি। খুব দ্রুত এটা চূড়ান্ত করে সামনের যুগপৎ আন্দোলন এগিয়ে নেয়া হবে।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *