স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃবৃন্দ !!!
শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামালের সাথে বৈঠক করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের একটি প্রতিনিধি দল। মঙ্গবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে ঘণ্টাব্যাপী এই বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে হেফাজতের পক্ষ থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন নেতারা। দাবিগুলো খুবই সংক্ষেপে তুলে ধরা হলো-
>>> আগামী ঈদুল আজহার আগে হেফাজতের বিরুদ্ধে দায়ের করা মামলায় আটককৃত আলেম-ওলামা ও হেফাজত নেতাকর্মীদের মুক্তি দিতে হবে।
>>> গত কিছুদিন পূর্বে কথিত গণকমিশন নামে একটি ভুঁইফোড় সংগঠন দেশের ১১৬ আলেম ও ১০০০ হাজার মাদরাসার নামের লিস্ট তৈরি করেছে। তারা এটির নাম দিয়েছে ”শ্বেতপত্র”। ইতোমধ্যে তারা এই শ্বেতপত্র দুর্নীতি দমন কমিশনেও জমা দিয়েছে। আমরা স্পষ্ট বলতে চাই এটি দেশের আলেম-ওলামা ও মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে ভয়ংকর ষড়যন্ত্রের অংশ। তারা কথিত শ্বেতপত্রে দেশের প্রায় সকল মাদ্রাসাকে জঙ্গিবাদের সাথে যুক্ত করেছে। আমরা দাবি জানাচ্ছি, অনতিবিলম্বে কথিত এই শ্বেতপত্র বাজেয়াপ্ত করতে হবে।
>>> শাইখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফী রহ:-এর সময় থেকে বারবার বলা হয়েছে হেফাজত নেতাকর্মীদের নামে দায়েরকৃত ২০১৩ ও ২০১৬ সালের মামলাগুলো প্রত্যাহার করে নেয়া হবে। কিন্তু দুর্ভাগ্যজনক বিষয় হচ্ছে তার একটিও প্রত্যাহার করা হয়নি। আর তাই, পূর্ব প্রতিশ্রুতি অনুযায়ী সকল মামলা দ্রুত প্রত্যাহারের ব্যবস্থা গ্রহণ করতে হবে।
>>> সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির দুই নেতা মানবতার মুক্তির দূত হজরত মোহাম্মাদ (সাঃ) ও উম্মুল মুমিনীন হজরত আয়েশা রা: সম্পর্কে চরম অবমাননাকর বক্তব্য দিয়েছে। এই ঘটনায় পুরো মুসলিম বিশ্ব প্রতিবাদে সোচ্চার হয়েছে। বাংলাদেশের নবীপ্রেমীরাও প্রতিবাদ জানিয়েছেন। আমরা আপনার মাধ্যমে সরকার প্রধান মাননীয় প্রধানমন্ত্রীর কাছে দাবি জানাচ্ছি, যেন এই ঘটনায় ভারতীয় হাইকমিশনারকে ডেকে রাষ্ট্রীয়ভাবে প্রতিবাদ জানানো হয়।
>>> আমরা জানতে পেরেছি শিক্ষা আইন-২০২২ -এর খসড়া চূড়ান্ত করতে যাচ্ছে সরকার। এই শিক্ষা আইনে যেহেতু কওমি মাদ্রাসা-সহ সকল ধরনের শিক্ষার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে, তাই আমাদের দাবি হচ্ছে, খসড়া কমিটিতে কওমি মাদ্রাসার ওলামায়ে কেরামের প্রতিনিধিত্ব যেন থাকে।
হেফাজতের নেতৃবৃন্দদের দাবিগুলো পেশ করার সময় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন যে- “আপনাদের কয়েকজন নেতা কারাগারে অসুস্থ হওয়ার বিষয়টি আমরা জানতে পেরেছি। সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের সাথে আলাপ করে আমি বিষয়টিতে দ্রুত ব্যবস্থা নেবো। গণকমিশনের শ্বেতপত্রের কোনো কার্যকারিতা নেই এবং এটা আর অগ্রসর না হওয়ার প্রতিশ্রুতি দিচ্ছি।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেছেন যে- “সম্প্রতি ভারতের ক্ষমতাসীন বিজেপির দুই নেতা কর্তৃক মানবতার মহানবী হজরত মোহাম্মদ (সাঃ) ও হযরত আয়েশা রা:-কে কটূক্তির বিষয়ে আপনারা প্রতিবাদ জানিয়েছেন, আমরাও এই ঘটনায় ব্যথিত হয়েছি। ওই সময়টায় আমি অসুস্থ ছিলাম। আপনাদের দাবি আমি প্রধানমন্ত্রীর কাছে পৌঁছাবো।”

