বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ রাসেল ডমিঙ্গোর পদত্যাগ !!!
শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
তারিখঃ ২৮ ডিসেম্বর ২০২২ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত
সকল জল্পনা কল্পনা পর অবশেষে গতকাল অর্থাৎ ২৭শে ডিসেম্বর ২০২২ইং রোজ মঙ্গলবার বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ মিঃ রাসেল ডমিঙ্গো পদত্যাগ করেছেন। উল্লেখ্য যে- গতকাল মঙ্গলবার ই-মেইলের মাধ্যমে বিসিবিকে পদত্যাগপত্র পাঠিয়েছেন ডমিঙ্গো।
আজ বুধবার বিসিবি’র ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান জনাব জালাল ইউনুস বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করে জানিয়েছেন যে- “চুক্তি অনুযায়ী ২০২৩ সালের ডিসেম্বর পর্যন্ত প্রধান কোচের দায়িত্ব পালন করার কথা ছিল রাসেল ডমিঙ্গোর। কিন্তু তিনি সেটা পালন না করেই তিন মাস আগে নোটিশের মাধ্যমে বিসিবির কাছে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন।”
উল্লেখ্য যে- গত এশিয়া কাপ থেকেই বিসিবির সাথে সম্পর্কটা ভালো যাচ্ছিলো না ডমিঙ্গোর। টি-টোয়েন্টিতে তার বদলি হিসেবে ভারতের শ্রীধরন শ্রীরামকে কোচ হিসেবে নিয়োগ দিয়েছিল বিসিবি। এর অংশ হিসেবে টি-টোয়েন্টি বিশ্বকাপে ডমিঙ্গোকে দেখা যায়নি বাংলাদেশ দলে। ২০১৯ সালে স্টিভ রোডসের স্থলাভিষিক্ত হয়ে বাংলাদেশ দলের দায়িত্ব নেন রাসেল ডমিঙ্গো।

