মেট্রোরেলের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে শেখ হাসিনার সরকারঃ ওবায়দুল কাদের
শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ২৯ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার।
ছবিঃ সংগৃহীত
বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “মেট্রোরেলের স্বপ্নকে বাস্তবে পরিণত করেছে শেখ হাসিনার সরকার। বাংলাদেশও যে পারে মেট্রোরেলের স্বপ্নকে বাস্তবে পরিণত করে শেখ হাসিনার সরকার সেটা করে দেখিয়েছে।”
তিনি আরো বলেছেন যে- “গুলশানের মর্মান্তিক হত্যাযজ্ঞের ঘটনার রাতে নেত্রী জেগে ছিলেন। অনেক রাতে আমি ফোন করে বলি- নেত্রী, আপনি তো জেগে আছেন, আগামীকাল সকালে ঢাকা-চট্টগ্রাম ও ঢাকা-ময়মনসিংহ সড়ক ফোর লেনের আপগ্রেডেশন উদ্বোধন। নেত্রী বললেন- প্রোগ্রাম চলবে। ওই অবস্থায় সারা রাত জেগেও পরের দিন প্রকল্প দুটির উদ্বোধন কাজ সমাপ্ত করেছিলেন। আর আজ স্বপ্নের মেট্রোরেল বাস্তবে উদ্বোধন করলেন তিনি। শেখ হাসিনার তুলনা তিনি নিজেই।”
বুধবার দেশের প্রথম মেট্রোরেলের ফলক উন্মোচনের পর সুধী সমাবেশে তিনি এসব কথা বলেন। উল্লেখ্য যে- অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

