ক্যান্সারের বিরুদ্ধে লড়ে অবশেষে মৃত্যুর কোলে ঢলে পড়লেন পেলে !!!
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ২৯ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার।
ছবিঃ- সংগৃহীত
দীর্ঘদিন যাবত মরণ-ব্যাধি ক্যান্সারে ভুগছিলেন ফুটবলের জাদুকর ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার কালো মানিক পেলে। দীর্ঘ সময় ধরে দুরারোগ্য ক্যান্সারের বিরুদ্ধে লড়ে অবশেষে আজ ২৯ ডিসেম্বর ২০২২ইং রোজ বৃহস্পতিবার তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েছেন বলে জানিয়েছে ওয়ার্ল্ড মিডিয়া বিবিসি।
উল্লেখ্য যে- ব্রাজিলের সাবেক কিংবদন্তি এই তারকা ফুটবলার ব্রাজিলের সাও পাওলোর একটি হাসপাতালে বৃহস্পতিবার মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে পেলের বয়স হয়েছিল ৮২ বছর।
দীর্ঘদিন যাবত দুরারোগ্য ক্যান্সারে ভুগতে থাকা তিন তিনবারের বিশ্বকাপজয়ী এই তারকা ফুটবলারের শারীরিক অসুস্থতার কারণে এবারের কাতার বিশ্বকাপেও উপস্থিত হতে পারেননি। বড়দিনেও হাসপাতালের বেডে শুয়ে পরিবারের সদস্যদের নিয়ে সময় কাটিয়েছেন। অবশেষে আজ পুরো বিশ্বের কোটি কোটি, মিলিয়ন বিলিয়ন ফুটবল প্রেমী ও ফুটবল বোদ্ধা এবং পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও বন্ধু-বান্ধব সবাইকে কাঁদিয়ে চলে গেলেন না ফেরার দেশে।

