তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়িয়েছে !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ১০ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- ইন্টারনেট

সম্প্রতি তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৪ হাজার ছাড়িয়ে গেছে। বৃহস্পতিবার রাতে তুরস্কের উদ্ধারকারী কর্মকর্তারা বিশ্ব গণমাধ্যম গুলোকে জানিয়েছেন যে- “ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু ২৪ হাজার ৩৫২। এছাড়া আহত হয়েছেন আরো ৭৯ হাজার ৪৮৭ জন। ফলে এটি এই অঞ্চলে ২০ বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প হিসেবে পরিগণিত হচ্ছে। ১৯৯৯ সালের ভূমিকম্পে নিহত হয়েছিল অন্তত ১৭ হাজার লোক।”

এদিকে উদ্ধারকর্মীরা প্রচণ্ড শীত উপেক্ষা করে ধ্বংসস্তুপের মধ্যে আটকে থাকা জীবিতদের কাছে পৌঁছাতে চেষ্টার করে যাচ্ছেন। ভূমিকম্পের পর পুনরুদ্ধারে তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার দেবে বিশ্বব্যাংক।

তুরস্ক এবং প্রতিবেশী সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পের পর ত্রাণ ও পুনরুদ্ধারের প্রচেষ্টায় সহায়তা হিসেবে বিশ্বব্যাংক বৃহস্পতিবার তুরস্ককে ১.৭৮ বিলিয়ন ডলার সহায়তা ঘোষণা করেছে। উল্লেখ্য যে- ৭.৮-মাত্রার ভূমিকম্পটি সোমবার ভোরে মানুষ ঘুমানোর সময় আঘাত করেছিল। তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন যে- ‘১০টি দক্ষিণ-পূর্ব প্রদেশ জুড়ে ভয়াবহ এই ভূমিকম্পে ৭০,০০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *