বাংলাদেশে আর কখনোই অনির্বাচিত সরকার ফিরবে নাঃ প্রধানমন্ত্রী

শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ- ০৯ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বৃহস্পতিবার
ছবিঃ- ফাইল ছবি

বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন যে- “বাংলাদেশে আর কখনোই অনির্বাচিত সরকার ফিরবে না।”

তিনি আরো বলেছেন যে- “যারা নৈরাজ্য সৃষ্টি করে এমন সরকার আনতে চাচ্ছে তাদের বিরুদ্ধে জনগণকে সতর্ক ও সজাগ থাকতে হবে।”

মাননীয় প্রধানমন্ত্রী আরো বলেছেন যে- “অনির্বাচিত সরকারের স্বপ্ন যারা দেখছেন, সেই দুঃস্বপ্ন থেকে বেরিয়ে আসবেন দয়া করে। এটা আর হবে না।”

০৯ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ বৃহস্পতিবার মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একাদশ জাতীয় সংসদের ২১তম অধিবেশনের সমাপনী ভাষণে এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *