তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ০৯ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- ইন্টারনেট

গত ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার ভোরে তুরস্ক ও সিরিয়ায় ভয়াবহ ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে ১৯ হাজার ৭০০ ছাড়িয়ে গেছে।

তুরস্কের প্রেসিডেন্ট তাইয়েপ এরদোগান বৃহস্পতিবার বিশ্ব গণমাধ্যম আল-জাজিরা ও বিবিসিকে জানিয়েছেন যে- “তুরস্কে নিহতের সংখ্যা ১৬ হাজার ৫৪৬ জন। আর আহত হয়েছেন ৬৩ হাজার এবং এ ভূমিকম্পে ৬ হাজার ৪০০টি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ”

আল-জাজিরা ও বিবিসি’র তথ্যমতে- সিরিয়ায় নিহতের সংখ্যা বেড়ে হয়েছে ৩ হাজার ১৬২ জন। ফলে দুই দেশে ওই ভূমিকম্পে এখন পর্যন্ত নিহতের সংখ্যা দাঁড়ালো ১৯ হাজার ৭০৮ জন। এ ভূমিকম্পের পর আরো ছয়টি ভূ-কম্পন অনুভূত হয়েছে বলেও জানিয়েছে তুর্কি কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *