তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ২৫ হাজার ছাড়িয়ে !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
তারিখঃ- ১২ ফেব্রুয়ারী ২০২৩ইং
ছবিঃ- সংগৃহীত

সাম্প্রতিক সময়ে তুরস্ক ও সিরিয়ার ভয়াবহ ভূমিকম্পে নিহতের সংখ্যা ২৫ হাজার ছাড়িয়ে গেছে। উল্লেখ্য যে- ১১ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ শনিবার রাতে বিশ্ব গণমাধ্যম বিবিসি ও আল-জাজিরা জানিয়েছে যে- “তুরস্ক ও সিরিয়ায় ভূমিকম্পে নিশ্চিত মৃত্যু ২৫ হাজার ৪০১জন।

এদিকে তুরস্কের প্রেসিডেন্ট জনাব তাইয়েপ এরদোগান বলেছেন যে- ” ০৬ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ সোমবার আঘাত হানা ভূমিকম্পে তার দেশে এখন পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে ২১ হাজার ৮৪৮ জনে দাঁড়িয়েছে।”

অপরদিকে- বিবিসি ও আল-জাজিরার তথ্যমতে- “সিরিয়ায় ভূমিকম্পে প্রাণহানি ২ হাজার ৫৫৩ জন ছাড়িয়ে গেছে। এর ফলে পাঁচদিন আগের এই ভূমিকম্পে উভয় দেশে মারা গেছেন ২৫ হাজার ৪০১ জন এবং আহত হয়েছেন আরো ৭৯ হাজার ৪৮৭ জন। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *