বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে সিলেট বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম
শুভ বার্তা সিলেট প্রতিনিধিঃ-
জসিম মাহমুদ
ছবিঃ সংগৃহীত
বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম। বন্যার পানিতে তলিয়ে গিয়েছিল সিলেট এম এ জি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের রানওয়ে।
এর দু’দিন পর বন্যার পানি নেমে গেলেও এপ্রোচ লাইট তলিয়ে থাকার কারণে গত ছয় দিন ধরে বন্ধ ছিল ওসমানী বিমানবন্দরে ফ্লাইট উঠানামা। তবে বৃহস্পতিবার থেকে ফের চালু হচ্ছে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর। তথ্যটি নিশ্চিত করেছেন বিমানবন্দরের স্টেশন ম্যানেজার জনাব আব্দুস সাত্তার।
বিমানবন্দর সূত্রে জানা যায় যে- রানওয়েতে পানি উঠে পড়ায় গত ১৭ জুন রোজ শুক্রবার দুপুরের পর থেকে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে সব ধরনের ফ্লাইট ওঠানামা বন্ধ করে দেয়া হয়। পরিবর্তন করা হয় লন্ডন ফ্লাইটের শিডিউল। দু’দিন পর গত রোববার রানওয়ের পানি নেমে গেলেও বিমান অবতরণের কাজে ব্যবহৃত এপ্রোচ লাইটগুলো তলিয়ে থাকায় বিমানবন্দর চালু করা সম্ভব হয়নি। এবার সবকিছু স্বাভাবিক প র্যায়ে এসেছে এবং আগামীকাল বৃহস্পতিবার থেকে বিমানবন্দরের স্বাভাবিক কার্যক্রম পূণরায় চালু হচ্ছে।

