পর্তুগাল বিএনপির প্রস্তুতি সভা সুসম্পন্ন !!!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
তাহের রায়হান
ছবিঃ সংগৃহীত

অতি শীঘ্রই অর্থাৎ আগামী ১৭ জুলাই ২০২২ইং রোজ রোববার অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ দেশ পর্তুগাল বিএনপির জাতীয় কর্মী সম্মেলন, মতবিনিময় ও আলোচনা সভা। আর এ উপলক্ষে গতকাল ০৩ জুলাই ২০২২ইং রোজ রোববার পর্তুগাল বিএনপির পক্ষ থেকে আয়োজন করা হয় এক প্রস্তুতি সভার।

 

উক্ত প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন পর্তুগাল বিএনপির সিনিয়র নেতা ও দৈনিক শুভ বার্তার সম্পদক জনাব মোঃ সাহাব উদ্দিন, পর্তুগাল বিএনপির দপ্তর সম্পাদক জনাব অলি আহমদ সানি, বিএনপি নেতা জনাব দেলোয়ার আহমদ রাফি, জনাব সফিক চৌধুরী, জনাব সাদিকুজ্জামান জিতু, জনাব রিয়াজ উদ্দিন, জনাব ইমন, জনাব খোরশেদ আহমদ, জনাব লিবু মিয়া, জনাব তাহের আহমদ, জনাব আমান, জনাব জুবের, জনাব মুজাহিদ, জনাব রেজা ও জনাব শামীম আহমেদ সহ আরো অনেকে।

 

এ সময় জনাব অলি আহমদ সানি বলেছেন যে- “আগামী ১৭ জুলাইয়ের কর্মী সম্মেলনকে সফল করতে আপনাদের সবার সর্বাত্মক সহযোগীতা ও উপস্থিতি একান্তভাবে কামনা করছি। আমরা চাই পর্তুগাল বিএনপি যেন সুসংগঠিত হয়ে আবারো আগের মতো একটি শক্তিশালী সংগঠনে পরিণত হয়।

জনাব মোঃ সাহাব উদ্দিন জানিয়েছেন যে- “১৭ জুলাই ২০২২ইং রোজ রোববার পর্তুগাল বিএনপির কর্মী সম্মেলন উপলক্ষে দায়িত্বশীল সিনিয়র নেতৃবৃন্দরা আগামী ১৪ জুলাই রোজ বৃহস্পতিবার রাতে লিসবনে এসে পৌঁছাবেন এবং যথারীতি ১৫ জুলাই থেকে নতুন কর্মী সংগ্রহে ক্যাম্পেইনিং শুরু করা হবে। আর ১৭ তারিখ মতবিনিময় ও আলোচনা সভার মধ্য দিয়ে চূড়ান্তভাবে কর্মী সম্মেলন সমাপ্ত করে দিয়ে ঐ দিনই একটি আহবায়ক কমিটি গঠন করবেন। আর এ উপলক্ষে আগামী ১৪ জুলাই থেকে ১৭ জুলাই পর্যন্ত পর্তুগাল বিএনপির এ কর্মী সম্মেলন, মতবিনিময় ও আলোচনা সভাকে সফল করতে আপনাদের সবার সরব উপস্থিতি, সর্বোচ্চ সমর্থন ও সর্বিত্মক সহযোগীতা একান্তভাবেই কামনা করছি।”

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *