ইউক্রেন-রাশিয়ার মধ্যকার দ্বিতীয় দফা বৈঠকে যে সিদ্ধান্ত গৃহীত হলো
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৩ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:০৫ মিনিট
ছবিঃ সংগৃহিত
আজ ০৩ মার্চ ২০২২ইং রোজ বৃহস্পতিবার ইউক্রেন-রাশিয়ার মধ্যকার উত্তেজনাকর যুদ্ধের মধ্যেই বেলারুশ সীমান্তে দুদেশের মধ্যে দ্বিতীয় দফায় বৈঠক অনুষ্ঠিত হয়েছে। ইউক্রেন ও রাশিয়ার প্রতিনিধিরা দ্বিতীয় দফার আলোচনায় বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নিতে সম্মত হয়েছেন।
বৈঠক শেষে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পদলিয়াক টুইটারে এ কথা জানান। তিনি আরো বলেছেন যে- “দ্বিতীয় দফার বৈঠক শেষ হয়েছে। দুর্ভাগ্য যে, এবারও বৈঠকে আশানুরূপ কোনো ফলাফল পাওয়া যায়নি। তবে আলোচনায় বেসামরিক লোকদের সরিয়ে নিতে সম্মত হয়েছে দুই পক্ষ।”
সিএনএনের খবরে বলা হয়েছে যে- ” বৃহস্পতিবার বিকালে ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য হেলিকপ্টারে করে বেলারুশ যান। ইউক্রেনের প্রেসিডেন্টের উপদেষ্টা মিখাইল পদলিয়াক রুশ প্রতিনিধিবৃন্দের সঙ্গে আলোচনার তথ্য নিশ্চিত করে আরো জানান যে- “রাশিয়ার কর্মকর্তারা আলোচনায় অংশ নেওয়ার বিষয় নিশ্চিত করার পর ইউক্রেনের প্রতিনিধিরা আলোচনার জন্য রওনা দেয়।” উল্লেখ্য যে- এর আগে সোমবার রাশিয়া ও ইউক্রেনের প্রতিনিধিরা দীর্ঘ পাঁচ ঘণ্টা ধরে আলোচনা করেন। কিন্তু বড় কোনো ফলাফল ছাড়াই আলোচনা শেষ হয়।

