যদি পুতিনকে থামাতে না পারি, তাহলে বিশ্বে আমাদের কোনো নিরাপদ স্থান থাকবে নাঃ ওলেনা জেলেনস্কা
শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫০ মিনিট
ছবিঃ সংগৃহিত
রাশিয়া ও ইউক্রেনের মধ্যকার চলমান উত্তেজনাকর যুদ্ধের মধ্যে আজ মুখ খুলেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বিবিসিকে তিনি বলেছেন যে- ” রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যদি এই মুহূর্তে থামাতে না পারি, তাহলে বিশ্বে আমাদের আর কোনো নিরাপদ স্থান থাকবে না।”
দুই দেশের চলমান সংঘাতের মধ্যে দেশ দুটির পররাষ্ট্রমন্ত্রীরা বৈঠক করতে যাচ্ছেন। এরই মধ্য যুদ্ধ শুরুর পর প্রথমবারের মতো বিবৃতি দিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে যুদ্ধের ভয়াবহতা তুলে ধরেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি ওলেনা জেলেনস্কা। বুধবার বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে যে- “ইউক্রেনের ফার্স্ট লেডি যুদ্ধের ভয়াবহতা, বিশেষ করে নারী ও শিশুর প্রাণহানি নিয়ে কথা বলেন। ঐ কথোপকথনে বিবিসিকে ওলেনা বলেছেন যে- “রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন পারমাণবিক যুদ্ধের হুমকি দিচ্ছেন। যদি তাকে থামাতে না পারি, তাহলে বিশ্বে আমাদের আর কোনো নিরাপদ স্থান থাকবে না।”
যুদ্ধে এখন পর্যন্ত যেসব শিশু হতাহত হয়েছে প্রথমবার প্রকাশ্যে দেওয়া ঐ বিবৃতিতে তাদের নাম প্রকাশ করেছেন ইউক্রেনের ফার্স্ট লেডি। ওলেনা জেলেনস্কা বিবৃতিতে আরো বলেছেন যে- “ওখটিরকার সড়কে প্রাণ হারিয়েছে আট বছরের এলিস। সে যখন মারা যায় দাদি তাকে রক্ষা করার চেষ্টাও করেছিলেন, কিন্তু পারেননি। কিয়েভে নিজের বাড়িতে গোলাবর্ষণে বাবা-মায়ের সঙ্গে প্রাণ হারিয়েছে শিশু পোলিনা। ধ্বংসাবশেষের আঘাতে প্রাণ গেছে ১৪ বছরের আরসিনির। আরসিনিকে বাঁচানো যায়নি কারণ তখন সেখানে ব্যাপক গোলাগুলি চলছিল। এ কারণে আরসিনির কাছে অ্যাম্বুলেন্স নেয়া সম্ভব হয়নি। রাশিয়া বলছে, তারা বেসামরিক মানুষের বিরুদ্ধে যুদ্ধ করছে না। তাই আমি সবার আগে তাদের হামলায় প্রাণ হারানো শিশুদের নাম বলছি।”
ওলেনা জেলেনস্কা বিবিসিকে আরো বলেছেন যে- ” ইউক্রেন যুদ্ধ চায়না, শান্তি চায়। এ যুদ্ধে জয়-পরাজয়ের আগে আমরা আমাদের দেশ ও জনগণের নিরাপত্তা চাই। আর তাই আমরা বার বার রাশিয়ার সাথে বৈঠক করেছি, প্রয়োজনে আবারো বসবো। তবুও আমরা আমাদের দেশ, জাতি ও জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাধীনতা চাই।”

