দক্ষিণ আফ্রিকা সফর থেকে ছুটি পেলেন সাকিব !!!

শুভ বার্তা স্পোর্টস ডেস্কঃ-
ছবিঃ সংগৃহিত

 

আফগানিস্তানের সাথে হোম সিরিজেই বিভিন্ন কারণে ক্লান্ত হয়ে পড়েন বাংলাদেশ তথা আইসিসি সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। আর সে জন্যই আগামী দক্ষিণ আফ্রিকা সফরে যেতে আগ্রহী নন তিনি। সম্প্রতি মিডিয়ায় তিনি বলেছেন যে- “বর্তমানে আমি শারীরিক ও মানসিক ভাবে খুবই বিপর্যস্ত, কাজেই এই মুহূর্তে আমি দক্ষিণ আফ্রিকা সফরে যেতে চাচ্ছি না। বরং এই মুহূর্তে আমি বিশ্রামের জন্য ছুটি চাচ্ছি।

 

অবশেষে প্রত্যাশার ছুটি পেলেন সাকিব আল হাসান। আগামী ৩০ এপ্রিল পর্যন্ত ক্রিকেটের সব ফরম্যাটে ছুটিতে থাকবেন তিনি। ফলে স্কোয়াডে থাকলেও দক্ষিণ আফ্রিকা সফরে যাওয়া হচ্ছে না সাকিবের। সাকিব আল হাসানের সঙ্গে আলোচনা করেই দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা করা হয়। কিন্তু দল ঘোষণার তিনদিন পর সাকিব জানান, সফরটিতে যেতে চান না তিনি। তার এখন বিশ্রামের জন্য ছুটি প্রয়োজন। অবশেষে বিসিবি তার চাহিদা অনুযায়ীই ছুটি মঞ্জুর করলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *