ঢাকার প্লাস্টিকের পাইপের কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড

শুভ বার্তা ডেস্কঃ-
১৮ মার্চ ২০২২ইং, সময়ঃ ২১:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

আজ ১৬ মার্চ ২০২২ইং রোজ শুক্রবার রাজধানীর পুরান ঢাকার বংশালের নিমতলী এলাকায় একটি প্লাস্টিকের পাইপের কারখানায় ভয়াবহ একটি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ঢাকার ফায়ার সাভিসের চারটি ইউনিট প্রায় পৌণে এক ঘণ্টা পর আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসেন।

রাজধানী ঢাকার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদর দফতরেরউপ-সহকারী পরিচালক (মিডিয়া সেল) জনাব শাহজাহান শিকদার এ বিষয়ে দেশের গণমাধ্যমকে জানান যে- “মাজেদ সরদার সড়কের মা-বাবার দোয়া প্লাস্টিক কারখানায় বিকেল ৪টা ৪৩ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। পরে খবর পেয়ে ফায়ার সাভিসের চারটি ইউনিট বিকাল ৫টা ২০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।”

জনাব শাহজাহান শিকদার আরো বলেছেন যে- “এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ব্যাপক অগ্নিকাণ্ডে প্লাস্টিক পাইপের কারখানাটির উৎপাদিত প্লাস্টিকের পাইপ ও কাঁচামাল পুঁড়ে ছাই হয়ে যায়। তাৎক্ষণিক ভাবে অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন কিছু জানা যায়নি। তবে এ বিষয়ে তদন্ত চলছে। সঠিক কারণ জানা গেলে দ্রুতই প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। “

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *