১০ দফা দাবিতে আগামী শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বিএনপি !!!
শুভ বার্তা ডেস্কঃ-
তারিখ:- ১০ মে ২০২৩ইং রোজ বুধবার
ছবিঃ সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে ১০ দফা দাবিতে আগামী ১৩ মে ২০২৩ইং রোজ শনিবার ঢাকায় বিক্ষোভ সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
নির্দলীয় নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের অধীনে আগামী জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠান, বর্তমান সরকারের পদত্যাগ ও সংসদ বিলুপ্তসহ ১০ দফা দাবিতে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবার কথা রয়েছে।
১০ মে ২০২৩ইং রোজ বুধবার রাতে নয়া পল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী দলের পক্ষে এই কর্মসূচি ঘোষণা করেন। উল্লেখ্য যে- আগামী শনিবার বেলা ২টায় ঢাকা মহানগর উত্তর বিএনপি এবং দক্ষিণ বিএনপি যৌথভাবে এই কর্মসূচি পালন করবে বলে জানিয়েছেন জনাব রিজভী।

