কথায় কথায় গুম, খুন, মামলা-হামলা এ সরকারের স্বভাবে পরিণত হয়েছেঃ মির্জা ফখরুল

শুভ বার্তা ডেস্কঃ-
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “যারা জিয়াকে অস্বীকার করে তারা বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে পাকিস্তানের অনুচর। একাত্তরে পাকিস্তানীরা যা করেছে বর্তমান সরকারও জনগণের সাথে তাই করছে। কথায় কথায় গুম, খুন, মামলা-হামলা এ সরকারের স্বভাবে পরিণত হয়েছে। আওয়ামী লীগ মুখে বলে একটা কাজ করে আরেকটা। গণতন্ত্র ধ্বংস করে একদলীয় বাকশাল প্রতিষ্ঠা করাই তাদের মূল লক্ষ্য।”

তিনি আরো বলেছেন যে- “দেশের এ অবস্থায় বিএনপি ক্ষমতায় আসুক এটি জনগণের স্বপ্নে পরিণত হয়েছে। গণতন্ত্রের জন্য এদেশে সবচেয়ে বেশি অবদান বেগম খালেদা জিয়ার। খালেদা জিয়াকে ষড়যন্ত্র করে সাজা দেয়া হয়েছে যা আজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত।”

জনাব মির্জা ফখরুল আরো বলেছেন যে- “পত্রিকার পাতা খুললেই দুর্নীতি আর দুর্নীতি। উত্তরা থেকে জয়দেবপুর প্রতি কিলোমিটার রাস্তা নির্মাণে ব্যয় হয়েছে ২১৩ কোটি টাকা। করোনার টিকা নিয়ে ২৩ হাজার কোটি টাকার দুর্নীতি হয়েছে। ব্যাংকের মোটা অংকের টাকা লুট করে দেশের বাইরে নিয়ে গেছে। শেখ হাসিনার বিয়াই খন্দকার মোশারফ হোসেনের সহোদর ভাইসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করেছেন। ওয়ার্ড, ইউনিয়ন, উপজেলা, জেলা গোটা বাংলাদেশ আজ দুর্নীতির আখড়ায় পরিণত হয়েছে। আর দ্রব্যমূল্য বাড়িয়ে দিয়ে জনগণকে নিঃস্ব করছেন এ সরকার। তবে এ অবস্থা আর বেশী দিন থাকবে না, দেশে গণতন্ত্র আসবেই। ”

১৯ এপ্রিল রোজ মঙ্গলবার দুপুরে গাজীপুর মহানগরের বাসন টেকনগ পাড়ায় সাগর সৈকত কনভেনশন সেন্টারে জেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *