জনাব কামাল উদ্দিন সাহেবের ইন্তেকাল !!!
শুভ বার্তা কানাইঘাট(সিলেট) প্রতিনিধিঃ-
মাহবুব করিম
১৪ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২১:৫০ মিনিট
ছবিঃ সংগৃহীত
আজ ১৪ই এপ্রিল ২০২২ইং রোজ বৃহস্পতিবার বাংলাদেশ টাইম রাত আনুমানিক ৮.৪৫ মিনিটের সময় হৃদ-যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল হয়েছে সিলেটের কানাইঘাট উপজেলার ৭নং দক্ষিণ বাণীগ্রাম ইউপির ব্রাহ্মণগ্রাম পূর্ব নিবাসী জনাব মতিউর রহমানের ছোট ভাই এবং অত্যন্ত অমায়িক ও মার্জিত ব্যক্তিত্ব জনাব কামাল উদ্দিন সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।
মৃত্যুকালে জনাব কামাল উদ্দিন সাহেবের বয়স হয়েছিল আনুমানিক ৬৫ বছর। আগামীকাল অর্থাৎ ১৫ই এপ্রিল ২০২২ইং রোজ শুক্রবার বাদ জুমা ব্রাহ্মণ গ্রাম কেন্দ্রীয় জামে মসজিদে মরহুমের নামাজে জানাজা ও দাফন সুসম্পন্ন করার কথা রয়েছে।
জনাব কামাল উদ্দিন সাহেবের মৃত্যুতে শোকাহত হয়ে পড়েছেন ওনার পরিবার-পরিজন, আত্মীয় স্বজন ও পাড়া-প্রতিবেশীরা। এরই মধ্যে অনেকেই শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা ও সহমর্মিতা প্রকাশ করেছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

