রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আমাদের কোনো আগ্রহ নেইঃ ড. খন্দকার মোশাররফ হোসেন

শুভ বার্তা ডেস্কঃ-
তারিখঃ ১২ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার
ছবিঃ- সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির স্থায়ী কমিটির অন্যতম সদস্য জনাব ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন যে- “রাষ্ট্রপতি নির্বাচনের ব্যাপারে আমাদের অর্থাৎ বিএনপির কোনো আগ্রহ নেই।”

তিনি আরো বলেছেন যে- “এই সরকার কী করছে বা করছে না, সে বিষয়ে আমরা কোনো মন্তব্য করতে চাই না।”

জনাব খন্দকার মোশাররফ আরো বলেছেন যে- “দেশের পরবর্তী রাষ্ট্রপতি কে হবেন তা নিয়ে আমরা মোটেও চিন্তিত নই। কারণ আমাদের মূল ফোকাস এখন সংসদ ভেঙে দিয়ে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে পরবর্তী নির্বাচন অনুষ্ঠানসহ আমাদের ১০ দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের দিকে।”

১২ ফেব্রুয়ারী ২০২৩ইং রোজ রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দলের মনোনয়নের বিষয়ে নিজের মন্তব্য জানতে চাইলে জনাব মোশাররফ সাংবাদিকদের এসব কথা বলেন।

উল্লেখ্য যে- আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য ও মুক্তিযোদ্ধা জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি হতে চলেছেন। কারণ ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকে জনাব মোহাম্মদ সাহাবুদ্দিন চুপ্পুকে দলের রাষ্ট্রপতি প্রার্থী হিসেবে মনোনীত করেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *