বৃহস্পতিবার বিকেলে বেগম খালেদা জিয়া বাসায় ফিরবেন:দিদার
শুভ বার্তা ঢাকা প্রতিনিধি:-
শরীফ হোসাইন
তারিখ:- ০৪ মে ২০২৩ইং
ছবিঃ সংগৃহীত
সবকিছু ঠিক থাকলে ০৪ মে বৃহস্পতিবার বিকেলে ঢাকার এভারকেয়ার হাসপাতাল থেকে গুলশানের ফিরোজা’য় ফিরবেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া।
বিষয়টি দেশের গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপির চেয়াপারসনের প্রেস উইং কর্মকর্তা জনাব শামসুদ্দিন দিদার।
জনাব শামসুদ্দিন দিদার জানিয়েছেন যে- ” বৃহস্পতিবার বিকাল ৩টায় নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়াকে গুলশানের তার নিজ বাস ভবন ফিরোজায় নেয়া হবে। ওখানে অর্থাৎ বাসায় থেকেই তিনি চিকিৎসকের পরামর্শ অনুযায়ীই পরবর্তী চিকিৎসা গ্রহণ করবেন।’

