রাষ্ট্রপতির সাথে সংলাপে অংশ নেবেনা বিএনপি – মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুভ বার্তা ডেস্কঃ-
০৯ জানুয়ারী ২০২২ইং, ০১:২৮ মিনিট
বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “নির্বাচন কমিশন গঠন নিয়ে রাজনৈতিক দলগুলোর সাথে রাষ্ট্রপতির সংলাপকে আমরা বর্জন করছি।”
বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, ‘এই সংলাপ ইতোমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে। আমরা পরিষ্কার করে বলেছি এই সংলাপে কোনো লাভ হবে না। এটি অর্থহীন সংলাপ। যদি নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকার না থাকে তাহলে নির্বাচন কমিশনের কিছুই করার নেই।’
তিনি আরো বলেছেন যে- “আমাদের পরিষ্কার কথা, সবার আগে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিন। তারপর পদত্যাগ করে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা দিয়ে জনগণের হাতে ক্ষমতা ফিরিয়ে দিন। এটি একমাত্র পথ, এর বাইরে আর কোনো পথ নেই।”
জনাব মির্জা ফখরুল বলেছেন যে- ” বেগম খালেদা জিয়ার মুক্তি এখন জনগণের দাবী, এটি গণদাবী। এই দাবী অবশ্যই সরকারকে মেনে নিতে হবে। যদি সরকার এই গণদাবী মেনে না নেয়, তাহলে গণদাবী অস্বীকার করার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছে এই সরকারের সেই পরিণাম ভোগ করতে হবে। আর তাই এখানো সময় আছে, সরকার যেন দেশ ও জাতির ন্যায্য দাবীটা মেনে নেয়, তাহলে সবকিছু স্বাভাবিক মতো এগুবে, নয়তো নয়।”
শনিবার সকালে জাতীয় প্রেস ক্লাবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসার দাবিতে এক মানব সমাবেশে এসব কথা বলেন তিনি। নারী ও শিশু অধিকার ফোরামের আয়োজনে এই মানব সমাবেশ অনুষ্ঠিত হয়।
