বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে পর্তুগাল আওয়ামী লীগের মতবিনিময় সভা অনুষ্ঠিত !!

শুভ বার্তা প্রতিবেদনঃ-
মোঃ সাহাব উদ্দিন 
ছবিঃ সংগৃহীত

 

পাঁচ(০৫) দিনের সরকারী সফরে পর্তুগালে এসেছেন বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম। গত ২৭শে মে ২০২২ইং রোজ শুক্রবার পর্তুগাল আওয়ামী লীগের সাথে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলমের এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

 

২৭শে মে রোজ শুক্রবার বিকেলে পর্তুগাল আওয়ামী লীগ কর্তৃক আয়োজিত উক্ত মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয় পর্তুগালের রাজধানী লিসবনের “সিটি অক রেষ্টুরেন্টে”। মতবিনিময় সভায় আমন্ত্রীত অতিথিবৃন্দ ও পর্তুগাল আওয়ামী লীগের সর্বশ্রেণীর নেতা-কর্মী ও সমর্থকদের সরব ও আন্তরিক উপস্থিতিতে খুবই প্রাণবন্ত হয়ে উঠে পুরো মতবিনিময় সভাটি।

 

পর্তুগাল আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জনাব দেলোয়ার হোসাইনের সুনিপুণ ও বলিষ্ঠ উপস্থাপনায় উক্ত মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম। প্রধান অতিথি হিসেবে উক্ত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্র প্রতিমন্ত্রী জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম।

এছাড়াও উক্ত মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন “বাংলাদেশ দূতাবাস অব লিসবনের” রাষ্ট্রদূত জনাব তারিক আহসান, পর্তুগাল আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব রাফিক উল্লাহ। এছাড়াও অন্যান্যের মধ্যে আরো উপস্থিত ছিলেন পর্তুগাল আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জনাব জামাল ফকির ও দপ্তর সম্পাদক জনাব জাকির হোসেন-সহ দলের সর্বশ্রেণীর নেতৃবৃন্দ।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব মোহাম্মদ শাহরিয়ার আলম বলেছেন যে- ” আমি অভিভূত যে- প্রবাসেও আপনারা এতো সুন্দর ও ঐক্যবদ্ধভাবে রয়েছেন এবং মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে মজবুত করতে কাজ করে যাচ্ছেন।

ঢাকায় পর্তুগালের দূতাবাস খোলার বিষয়ে আপনাদের আশ্বস্ত করছি। এছাড়াও পর্তুগাল ও বাংলাদেশের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক আরো উন্নত করা ও স্টুডেন্ট ভিসা সহ অন্যান্য বিষয়ে বাংলাদেশীদের আরো ব্যাপকভাবে সুযোগ সুবিধা প্রদানের বিষয়ে পর্তুগীজ সরকারকে অনুরোধ জানিয়েছি।

আপনারা প্রবাসীরা দেশের জন্য সবসময়ই গুরুত্বপূর্ণ অবদান রেখে যাচ্ছেন। দেশে ভ্রমণের ক্ষেত্রে ঢাকা এয়ারপোর্টে আপনাদের কোন সমস্যা হলে অনুগ্রহ করে লিখিত অভিযোগ করুন, আমরা দ্রুতই তার ব্যবস্থা গ্রহণ করবো।”

সভাপতির বক্তব্যে পর্তুগাল আওয়ামী লীগের সভাপতি জনাব জহিরুল আলম জসিম বলেছেন যে- ” আমরা জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্ত করতে সবসময়ই ঐক্যবদ্ধ ও বন্ধপরিকর। এই পর্তুগালে আমরা দূতাবাস ও শহীদ মিনার প্রতিষ্ঠা করেছি। এবার ঢাকায়ও পর্তুগালের দূতাবাস খোলা হবে এবং এই পর্তুগালের মাটিতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্যও স্থাপন করা হবে। আর এসব গুলো হলো পর্তুগাল আওয়ামী লীগের অর্জন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *