“বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে মাহে রমজান মাস উপলক্ষে নতুন “নোটিশ” প্রকাশ
শুভ বার্তা প্রতিবেদনঃ-
লুৎফুর রহমান
০২ এপ্রিল ২০২২ইং, সময়ঃ ২২:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত
পবিত্র মাহে রমজান মাসে সর্ব-সাধারণের জন্য অর্থাৎ গ্রাহকদের জন্য সর্বাত্মক সেবা প্রদান করতে দূতাবাস খোলা ও বন্ধের সময়সূচী উল্লেখপূর্বক “বাংলাদেশ দূতাবাস অব লিসবন” এর পক্ষ থেকে গত ২৯শে মার্চ ২০২২ইং রোজ মঙ্গলবার নতুন একটি ‘নোটিশ’ প্রকাশ করা হয়েছে।
দূতাবাস কর্তৃপক্ষের স্বাক্ষর সম্বলিত ঐ নোটিশে বলা হয়েছে যে- “পবিত্র মাহে রমজান মাসে দূতাবাস প্রতিটি কার্যদিবসে অর্থাৎ সপ্তাহে সোমবার থেকে শুক্রবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০.৩০ মিনিটের সময় খোলা হবে এবং বন্ধ হবে বিকেল ৫.০০ ঘটিকার সময়।”
দূতাবাসের নোটিশে আরো বলা হয়েছে যে- ” প্রতিদিন গ্রাহকদের দলিলপত্রাদি ও আবেদন ফর্ম জমাদানের সময়সূচী হলো সকাল ১১.০০ ঘটিকা হতে দুপুর ০১.৩০ মিনিট পর্যন্ত এবং গ্রাহকদের দলিলপত্রাদি প্রদান অর্থাৎ ডেলিভারি দেওয়ার সময়সূচী হলো বিকেল ৩.৩০ মিনিট হতে বিকেল ০৪.৩০ মিনিট পর্যন্ত।” এছাড়াও যেকোন প্রয়োজনে প্রতিটি কার্যদিবসের নির্ধারিত সময়ে দূতাবাসের টেলিফোন নাম্বারে কল করে প্রয়োজনীয় সেবা গ্রহণ করা যেতে পারে।

