আগামীকাল শুক্রবার সৌদি আরবে পবিত্র হজ পালিত হবে !!!

শুভ বার্তা সৌদি আরব প্রতিনিধিঃ-
আলী জাবেদ
ছবিঃ সংগৃহীত

আগামীকাল ০৮ই জুলাই ২০২২ইং রোজ শুক্রবার সৌদি আরবের পবিত্র মক্কায় পালিত হবে পবিত্র হজ। বিশ্বজুড়ে করোনাভাইরাস মহামারীর পর এবার আবার হজের স্বাভাবিক রূপ ফিরে এসেছে।

এ বছর অর্থাৎ ২০২২ সালে হজে অন্তত ১০-১২ লাখ মুসল্লি অংশগ্রহণ করছেন, আলহামদুলিল্লাহ। আরাফাতের ময়দানে অবস্থান করাই হজের মূল আনুষ্ঠানিকতা। আর আগামীকাল শুক্রবারই আরাফাহ দিবস।

শুক্রবার আরাফাহ ময়দানে ‘লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইকা লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়াননি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’ (আমি হাজির, হে আল্লাহ আমি হাজির, তোমার কোনো শরিক নেই, সব প্রশংসা ও নিয়ামত শুধু তোমারই, সব সাম্রাজ্যও তোমার) ধ্বনিতে মুখরিত হবে।

উল্লেখ্য যে- হজে অংশগ্রহণকারী মুসল্লিরা শুক্রবার সূর্যাস্তের আগ পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করবেন। সারা দিন ইবাদতে মশগুল থাকবেন। বৃহস্পতিবার সারা দিন তারা মিনায় থেকে পাঁচ ওয়াক্ত নামাজ আদায় করেছেন। শুক্রাবার ফজরের নামাজ আদায় শেষে তারা মিনা থেকে যাবেন আরাফাতের দিকে। আরাফাতে মসজিদে নামিরাহ থেকে হজের খুতবা পাঠ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *