ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত !!!
শুভ বার্তা লন্ডন(যুক্ত রাজ্য) প্রতিনিধিঃ-
ফয়সাল রহমান
ছবিঃ সংগৃহীত।
অনেক আলাপ-আলোচনা ও জল্পনা-কল্পনার পর অবশেষে ব্রিটেনের প্রধানমন্ত্রী হচ্ছেন ভারতীয় বংশোদ্ভূত ঋষি সুনাক। ব্রিটেনের রাজা চার্লস দেশের ৫৭তম প্রধানমন্ত্রী হিসেবে মিঃ ঋষি সোনাক-কে সরকার গঠনের আমন্ত্রণ জানিয়েছেন।
২৫ অক্টোবর ২০২২ইং রোজ মঙ্গলবার মিঃ সুনাক প্রথম অশ্বেতাঙ্গ প্রধানমন্ত্রী হিসেবে বাকিংহাম প্যালেসে রাজা তৃতীয় চার্লসের সাথে দেখা করেন। এর আগে তার পূর্বসূরী লিজ ট্রাস পদত্যাগ করেন। উল্লেখ্য যে- মাত্র ৪২ বছর বয়সী সুনাক হলেন এক বছরের মধ্যে ব্রিটেনের তৃতীয় প্রধানমন্ত্রী এবং গত দুই শতাব্দীর মধ্যে সবচেয়ে কম বয়সী ব্রিটিশ প্রধানমন্ত্রী।
পুরো দেশ ও জাতি চাচ্ছেন যে প্রধানমন্ত্রী মিঃ ঋষি সোনাক অতি দ্রুতই একটি মন্ত্রিসভা গঠন করবেন এবং মন্দার দিকে ধাবিত অর্থনীতিকে পুনরুদ্ধারে অবদান রাখবেন এবং ধীরে ধীরে তিনি পুরো ব্রিটেনের অর্থনীতির চেহারা বদলে দিতে সক্ষম হবেন।

