ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয় !!!

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
১৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৯ মিনিট
ছবিঃ সংগৃহিত

ইউক্রেন-রাশিয়ার মধ্যকার টান টান উত্তেজনাকর যুদ্ধের ২৩ তম দিনে এসে বিশ্ব গণমাধ্যম আল-জাজিরা জানিয়েছে যে- “ইউক্রেন যুদ্ধে প্রথমবারের মতো হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে রাশিয়া। ইউক্রেনের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। শুক্রবার এ হামলা হয় বলে আল-জাজিরা তার প্রতিবেদনে জানিয়েছে।

এদিকে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে যে- “ইউক্রেন যুদ্ধে রাশিয়া তাদের নতুন ধরনের কিনঝাল হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে। শুক্রবার প্রথমবারের মতো ইউক্রেনের পশ্চিমাঞ্চলের একটি অস্ত্রের গুদাম ধ্বংসের জন্য এ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।”

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় আরো জানিয়েছে যে- ” কিনঝাল এভিয়েশন মিসাইল ব্যবস্থার মাধ্যমে হাইপারসনিক এরোব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র দিয়ে ইউক্রেনের একটি বিশাল ভূগর্ভস্থ অস্ত্রের গুদাম ধ্বংস করা হয়ছে। এ অস্ত্রের গুদামে বিপুল সংখ্যক ক্ষেপণাস্ত্র ও বিমানের মাধ্যমে ব্যবহার উপযোগী মারণাস্ত্র ছিল। এ ভূগর্ভস্থ অস্ত্রের গুদামটি ইউক্রেনের ইভানো-ফ্রাঙ্কিভস্ক অঞ্চলের ডেলিয়াটিন গ্রামে অবস্থিত।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *