আওয়ামী লীগ পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করছেঃ মির্জা ফখরুল

শুভ বার্তা ডেস্কঃ-
১৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:২৩ মিনিট
ছবিঃ সংগৃহিত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “আওয়ামী লীগ আর গণতন্ত্র একসাথে যায় না। বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত।”

জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন যে- “আমরা দেখছি অত্যন্ত পরিকল্পিতভাবে বাংলাদেশকে একটি কতৃত্ববাদী রাষ্ট্রে পরিণত করা হয়েছে। একইসাথে একটি ছদ্মবেশী বাকশাল প্রতিষ্ঠা করা হয়েছে। তার ওপরে গণতন্ত্রের মোড়ক লাগানো হয়েছে। একটি নির্বাচন হয়, সেখানে তারা তাদের মত নির্বাচন সাজিয়ে দেখায় তারা নির্বাচিত প্রতিনিধি। আর সেইভাবেই তারা তাদের ক্ষমতাকে মিথ্যার মধ্য দিয়ে পাকাপোক্ত করে চলেছে।”

তিনি আরো বলেছেন যে- “১৯৭১ সালে আমাদের স্বাধীনতা যুদ্ধের যে লক্ষ্য ছিল তার অন্যতম হচ্ছে স্বাধীন গণমাধ্যম প্রতিষ্ঠা করা। আমরা জানি গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যম একে অপরের সাথে অঙ্গাঅঙ্গিভাবে জড়িত। দুর্ভাগ্য আমাদের জাতি বারবার সেই জায়গাটি আক্রান্ত হয়েছে। দুর্ভাগ্যজনক বিষয় যে, গণতন্ত্র ও স্বাধীন গণমাধ্যমের সবচেয়ে বেশি যারা ক্ষতি করেছে সেই দলটি হলো আওয়ামী লীগ। বাংলাদেশ আওয়ামী লীগ আর গণতন্ত্র এই দুটি কখনো একসাথে যায় না, এ কথাটি পরীক্ষিত সত্য।”

১৯ মার্চ রোজ শনিবার জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)-এর বার্ষিক কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *