সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ আর নেই !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
১৯ মার্চ ২০২২ইং, সময়ঃ ২২:৩৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

আজ ১৯ মার্চ ২০২২ইং রোজ শনিবার সকালে ১০:২৫ মিনিটের সময় ঢাকার সিএমএইচে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল হয়েছে সাবেক রাষ্ট্রপতি ও প্রধান বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদ সাহেবের। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহির রাজিউন।

মৃত্যুকালে ওনার বয়স হয়েছিল ৯২ বছর। শনিবার বিকেল ৪.১০ মিনিটের সময় নেত্রকোনার কেন্দুয়া নিজ গ্রামে জনাব শাহাবুদ্দিন আহমদের প্রথম নামাজে জানাজা সুসম্পন্ন করা হয়েছে। আগামীকাল রোববার সকাল ১০ টায় ঢাকার জাতীয় ঈদগাহ মাঠে দ্বিতীয় নামাজে জানাজা শেষে বনানী কবরস্থানে তাকে দাফন করা হবে।

উল্লেখ্য যে- সাবেক প্রধান বিচারপতি সাহাবুদ্দীন আহমদ ১৯৯০ সালে এরশাদ সরকারের পতনের পর অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান ছিলেন। পরে ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর তাকে রাষ্ট্রপতি করা হয়। ২০০১ সালের ১৪ নভেম্বর পর্যন্ত তিনি এই দায়িত্ব পালন করেন। এছাড়াও বিচারপতি হিসেবে উনি তার সবগুলো দায়িত্ব সঠিকভাবে পালন করে গেছেন। বিচারপতি জনাব শাহাবুদ্দিন আহমদের মৃত্যুতে পুরো দেশ ও জাতি শোকাভিভূত হয়ে পড়েছেন। মহান রব আল্লাহ পাক রাব্বুল আলামীন যেন ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করেন-আমিন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *