ঢাকায় গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি পেয়েছে বিএনপি !!!

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ ১০ জানুয়ারী ২০২৩ইং রোজ মঙ্গলবার।
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে আগামীকাল ১১ জানুয়ারী ২০২৩ইং রোজ বুধবার ৪ ঘন্টার জন্য রাজধানী ঢাকার নয়াপল্টনের দলীয় কার্যালয়ের সামনের একপাশের সড়কে গণঅবস্থান কর্মসূচি পালনের অনুমতি দিয়েছেন সরকার।

উল্লেখ্য যে- আজ ১০ জানুয়ারী ২০২৩ ইং রোজ মঙ্গলবার রাতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডিএমপি কমিশনার জনাব খন্দকার গোলাম ফারুকের সাথে বৈঠকের পর দেশের গণমাধ্যমকে এসব কথা জানান বিএনপির ভাইস চেয়ারম্যান জনাব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন।

জনাব অধ্যাপক ডা: এ জেড এম জাহিদ হোসেন আরো জানিয়েছেন যে-“আগামীকাল অর্থাৎ ১১ জানুয়ারী রোজ বুধবার আমরা সকাল ১০টা থেকে বেলা ২টা পর্যন্ত নয়াপল্টনে আমাদের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করব। এ বিষয়ে পুলিশের অনুমতিও আমরা পেয়েছি।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *