আগামী নির্বাচনে হবে ফাইনাল খেলা! আর সেই খেলায়ও আমরাই জিতবঃ ওবায়দুল কাদের

শুভ বার্তা ঢাকা প্রতিনিধিঃ-
শরীফ হোসাইন
তারিখঃ- ১২ ডিসেম্বর ২০২২ইং রোজ সোমবার।
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের বলেছেন যে- “বিএনপি কোয়ার্টার ফাইনালে হেরে গেছে। জানুয়ারিতে সেমিফাইনাল হবে, সেখানেও আমরা জিতব। আগামী নির্বাচনে হবে ফাইনাল খেলা। সেই খেলায়ও আমরাই জিতব।”

তিনি আরো বলেছেন যে- “বিএনপিই নির্বাচনের কফিনে পেরেক ঠুকে গণতন্ত্রকে কবর দিয়েছিল। এদেশে সর্বপ্রথম সাংবিধানিকভাবে ক্ষমতা হস্তান্তরের দৃষ্টান্ত রেখেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা আর আওয়ামী লীগ। আর কোনো দল করেনি।”

জনাব ওবায়দুল কাদের আরো বলেছেন যে- “তত্ত্বাবধায়ক সরকার মরে ভূত হয়ে গেছে। পৃথিবীর কোনো দেশে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হয় না, শুধু পাকিস্তান ছাড়া। সামনের নির্বাচন সংবিধান অনুযায়ী হবে। নির্বাচনে সহায়তা করবে শেখ হাসিনার সরকার। আর এ নির্বাচনেও আমরা অর্থাৎ বাংলাদেশ আওয়ামী লীগ-ই জিতবে।”

সোমবার চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেছেন। উল্লেখ্য যে- চট্টগ্রাম এমএ আজিজ স্টেডিয়ামের জিমনেশিয়াম মাঠে সোমবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে ভার্চুয়ালি মাধ্যমে দেওয়া প্রধান অতিথির বক্তব্যে সেতুমন্ত্রী জনাব ওবায়দুল কাদের এসব কথা বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *