যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে-তবে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবেঃ সের্গেই লাভরভ

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০২ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৫ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ বিশ্ব গণমাধ্যমকে বলেছেন যে- ” যদি তৃতীয় বিশ্বযুদ্ধ বাঁধে, তবে তাতে পারমাণবিক অস্ত্রের ব্যবহার হবে এবং ব্যাপক ধ্বংসযজ্ঞও হবে।”

রুশ বার্তা সংস্থা আরআইএ লাভরভকে উদ্ধৃত করে জানিয়েছে যে- ” ইউক্রেনের হাতে যদি পারমাণবিক অস্ত্র আসে তাহলে তা রাশিয়ার জন্য সত্যিকারের হুমকি তৈরি করবে।”

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী এর আগেও আশঙ্কা প্রকাশ করেছিলেন যে- “পশ্চিমা শক্তির সমর্থন নিয়ে ইউক্রেন পরমাণু অস্ত্র হাত করার চেষ্টা করবে। যদি করে, তবে রাশিয়াও চুপ করে বসে থাকবে না।” মঙ্গলবার জাতিসঙ্ঘের মানবাধিকার পরিষদ এবং জাতিসঙ্ঘের নিরস্ত্রীকরণ সম্মেলনে ভিডিওর মাধ্যমে দেয়া এক ভাষণে লাভরভ এসব কথা বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *