ইউরোপিয়ান ইউনিয়ন প্রমাণ করুক তারা ইউক্রেনের পাশে আছেঃ ভলোদিমির জেলেনস্কি

শুভ বার্তা আন্তর্জাতিক ডেস্কঃ-
০১ মার্চ ২০২২ইং, সময়ঃ ২৩:৫৬ মিনিট
ছবিঃ সংগৃহিত

 

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন যে- “ইউরোপিয়ান ইউনিয়ন এটা প্রমাণ করুক যে তারা ইউক্রেনের পাশে আছে। মঙ্গলবার এমন সংবাদ প্রকাশ করেছে আল-জাজিরা।

ইউরোপিয়ান ইউনিয়নকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আরো বলেছেন যে- ” ইউরোপিয়ান ইউনিয়নকে প্রমাণ করতে হবে যে রাশিয়ার সাথে হওয়া বর্তমান এ সঙ্ঘাতে তারা ইউক্রেনের সাথে আছে এবং ভবিষ্যতে ইউক্রেনের ভাগ্যে যা কিছু ঘটুক, তার সবগুলো সাথে তারা থাকবে।”

ইউরোপিয়ান ইউনিয়নের এক পার্লামেন্টারি সভায় ভিডিও লিঙ্কের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্ত হয়ে বলেছেন যে- ” আমাদের পাশে ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) আরো শক্তভাবে দাঁড়াবে, এ বিষয়টা নিশ্চিত। আপনারা (ইইউ) ছাড়া ইউক্রেন ইস্যুতে সমস্যার সমাধান হবে না।আপনারা এটা প্রমাণ করুন যে- অপনারা আমাদের সাথে আছেন। আপনাদের এ বিষয়টা প্রমাণ করতে হবে যে ইউক্রেনকে অপনারা বর্তমান পরিস্থিতির মধ্যে ছেড়ে যাবেন না। আপনারা শীঘ্রই ইউক্রেনকে ইইউ এর অন্তর্ভুক্ত করে নিন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *